যেভাবে প্রস্তুতি নিতে চান,
সেভাবেই নিন।

নিজের মতো কাস্টম এক্সাম, এক ট্যাপে কিউ কার্ড, লাইভ ও ডেইলি এক্সাম আর সারা দেশের পরীক্ষার্থীদের সাথে জাতীয় র‍্যাংকিং। MBBS ও BDS ভর্তি পরীক্ষার্থীদের জন্য তৈরি।

নিজের পরীক্ষা, নিজের নিয়মে

যে সাবজেক্ট ও টপিকে প্রস্তুতি নিতে চান বেছে নিন, তারপর ঠিক করুন কঠিনতার মিশ্রণ, সময় আর প্রশ্নের সংখ্যা। মুহূর্তেই তৈরি হয়ে যাবে শুধু আপনার জন্য সাজানো একটি পূর্ণাঙ্গ পরীক্ষা।

  • Biology, Chemistry, Physics, English সহ যেকোনো সাবজেক্ট ও টপিক
  • ইজি, মিডিয়াম ও হার্ড প্রশ্নের নিজের মতো মিশ্রণ
  • নিজের সুবিধামতো সময় নির্ধারণ
  • যত খুশি তত প্রশ্ন

এক ট্যাপে প্র্যাকটিস, যখন খুশি তখন

কলেজের বিরতিতে, বাসে কিংবা ঘুমানোর আগে। কার্ড খুলুন, উত্তর দিন, সাথে সাথে জেনে নিন সঠিক কিনা। হাই-ইল্ড ফ্যাক্ট মনে রাখার সবচেয়ে সহজ উপায়।

  • ট্যাপ করলেই সঠিক উত্তর
  • ছোট ও সহজ ব্যাখ্যা সহ
  • সাবজেক্ট অনুযায়ী কার্ড ডেক
  • ফোনে সেভ থাকে, ইন্টারনেট ছাড়াও পড়া যায়

সারা দেশের মধ্যে আপনি কোথায়?

প্রতিটি পরীক্ষার পর দেখুন সারা বাংলাদেশের হাজারো ভর্তি পরীক্ষার্থীর মধ্যে আপনার অবস্থান। নিজের র‍্যাংক ওপরে উঠতে দেখুন, আর আসল পরীক্ষার আগেই বুঝে নিন প্রতিযোগিতা কতটা কঠিন।

  • জাতীয় পর্যায়ের র‍্যাংকিং
  • প্রতিটি এক্সামের আলাদা লিডারবোর্ড
  • প্যাকেজের সব শিক্ষার্থীর মধ্যে সামগ্রিক অবস্থান
  • টপারদের সাথে নিজের তুলনা

আসল পরীক্ষার চাপ, পরীক্ষার আগেই

নির্দিষ্ট সময়ে সারা দেশের পরীক্ষার্থীদের সাথে একসাথে পরীক্ষা দিন। টাইমার চলবে আসল পরীক্ষার মতোই, আর সাবমিট করতেই পাবেন রেজাল্ট ও রেফারেন্সসহ পূর্ণ সমাধান।

  • কাউন্টডাউন টাইমার ও OMR শিট ভিউ
  • লাইভ, ডেইলি ও উইকলি এক্সাম
  • সাবমিট করতেই রেজাল্ট
  • মিস করলে আর্কাইভ থেকে পরে দিন

মেন্টরদের লাইভ ও রেকর্ডেড ক্লাসশীঘ্রই আসছে

রুটিন অনুযায়ী অভিজ্ঞ মেন্টরদের লাইভ ক্লাসে এক ট্যাপে জয়েন করুন, ক্লাসেই প্রশ্ন করুন। মিস করলে রেকর্ডিং চলে আসবে রেকর্ডেড লাইব্রেরিতে, যেখানে থেমেছিলেন সেখান থেকেই দেখুন।

  • ক্লাস রুটিন ও শুরুর আগে রিমাইন্ডার
  • লাইভ চ্যাট, প্রশ্নোত্তর ও ইন-ক্লাস MCQ
  • সাবজেক্ট ও টপিকভিত্তিক ভিডিও লাইব্রেরি
  • লেকচার শিট ও নোট PDF

প্রস্তুতির বাকি সবকিছুও, এক জায়গায়

দুর্বল টপিক খোঁজা থেকে ভর্তি পরীক্ষার নোটিশ পর্যন্ত, প্রতিদিনের প্রস্তুতিতে যা যা দরকার।

যে টপিক দুর্বল, শুধু সেটাই প্র্যাকটিস

পুরো সিলেবাস না পড়ে সাবজেক্ট › টপিক › সাবটপিক ধরে দুর্বলতা খুঁজে বের করুন, আর সেখানেই আলাদা করে প্র্যাকটিস করুন।

নিজের পারফরম্যান্স, এক নজরে

সঠিক, ভুল আর বাদ দেওয়া উত্তর, সাবজেক্টভিত্তিক ফলাফল আর কোন দুর্বলতায় কত নম্বর হারাচ্ছেন, সব এক জায়গায়।

বিগত বছরের প্রশ্ন, সব এক জায়গায়

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্ন, রেফারেন্সসহ ব্যাখ্যা আর পরীক্ষা অনুযায়ী সাজানো।

কোনো নোটিশ আর মিস হবে না

ভর্তি বিজ্ঞপ্তি, প্রবেশপত্র আর ফলাফলের খবর প্রকাশ হতেই নোটিফিকেশন, সাথে ফ্ল্যাশ নিউজ।

পুরনো পদ্ধতি বনাম MedEntra

শুধু বই আর কোচিংয়ের সাথে অ্যাপে প্রস্তুতির পার্থক্য কোথায়।

প্রচলিত প্রস্তুতি

শুধু বই ও কোচিং

  • সবার জন্য একই গৎবাঁধা মডেল টেস্ট
  • দুর্বল টপিক বা নির্ভুলতা ট্র্যাক করার উপায় নেই
  • সারা দেশে নিজের অবস্থান অজানা
  • ব্যাখ্যার জন্য বই ঘেঁটে রেফারেন্স খোঁজা
  • লম্বা যাতায়াতে প্রতিদিন সময় নষ্ট
  • ভর্তি বিজ্ঞপ্তি ও গুরুত্বপূর্ণ তারিখ মিস

MedEntra অ্যাপে

  • সাবজেক্ট, টপিক, কঠিনতা ও সময় মিলিয়ে কাস্টম পরীক্ষা
  • সাবটপিক পর্যন্ত স্মার্ট অ্যানালাইসিস
  • জাতীয় লিডারবোর্ডে সারা দেশের র‍্যাংক
  • প্রতিটি প্রশ্নে HSC মূল বইয়ের রেফারেন্সসহ ব্যাখ্যা
  • কিউ কার্ডে যেকোনো জায়গায় প্র্যাকটিস
  • প্রতিটি নতুন নোটিশের সাথে সাথে নোটিফিকেশন

অ্যাপ ডাউনলোড করে আজই ফ্রি এক্সাম দিয়ে শুরু করুন।

শুভ সকাল,

রাফি

আজকের লাইভ এক্সাম

MBBS ভর্তি · Biology মডেল টেস্ট

রাত ৯:০০জয়েন করুন

১২ দিন

স্টাডি স্ট্রিক

#২৪

জাতীয় র‍্যাংক

সাবজেক্ট প্রগ্রেস

Biology78%
Chemistry64%
Physics52%

মেডিকেল ভর্তি পরীক্ষার বাকি আর ৪৫ দিন