ব্যবহারের শর্ত

MedEntra অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহারের আগে শর্তগুলো মনোযোগ দিয়ে পড়ুন। প্ল্যাটফর্ম ব্যবহার করলে আপনি এই শর্তগুলোতে সম্মত বলে গণ্য হবেন।

সর্বশেষ আপডেট: নভেম্বর ২০২৬

১.শর্ত গ্রহণ

MedEntra ব্যবহার করার মাধ্যমে আপনি এই শর্তাবলি মেনে নিচ্ছেন। আমরা যেকোনো সময় শর্ত পরিবর্তন করতে পারি; পরিবর্তনের পর ব্যবহার চালিয়ে গেলে তা সম্মতি হিসেবে গণ্য হবে।

২.সেবার বিবরণ

MedEntra মেডিকেল পরীক্ষার প্রস্তুতির একটি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা যা দিই:

  • লাইভ, ডেইলি ও উইকলি এক্সাম এবং মডেল টেস্ট।
  • টপিকভিত্তিক প্রশ্নব্যাংক ও কাস্টম এক্সাম।
  • ফলাফল, র‍্যাংক ও দুর্বল টপিকের বিশ্লেষণ।
  • কিউ কার্ড, আর্টিকেল ও ভর্তি পরীক্ষার নোটিশ।

লাইভ ক্লাস ও রেকর্ডেড ক্লাস চালু হলে সেগুলোও এই শর্তের আওতায় আসবে।

৩.অ্যাকাউন্ট নিবন্ধন

  • নিবন্ধনের সময় সঠিক তথ্য দিতে হবে।
  • অ্যাকাউন্টের সব কার্যকলাপের দায়িত্ব আপনার।
  • একজন ব্যক্তি একটি অ্যাকাউন্ট ব্যবহার করবেন।
  • অ্যাকাউন্ট শেয়ার করা বা অন্যের অ্যাকাউন্ট ব্যবহার করা নিষিদ্ধ।

৪.প্যাকেজ ও পেমেন্ট

  • সব মূল্য বাংলাদেশি টাকায় (BDT) নির্ধারিত।
  • Android ও ওয়েবে bKash এবং iPhone এ App Store এর মাধ্যমে পেমেন্ট করা যায়।
  • পেমেন্ট সম্পন্ন হলে প্যাকেজ সাথে সাথে চালু হয় এবং প্যাকেজে উল্লিখিত মেয়াদ পর্যন্ত থাকে।
  • পেমেন্ট সংক্রান্ত সমস্যায় সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন।

রিফান্ডের নিয়ম আলাদা রিফান্ড পলিসিতে দেওয়া আছে।

রিফান্ড পলিসি পড়ুন

৫.নিষিদ্ধ কার্যকলাপ

  • প্রশ্ন, ব্যাখ্যা বা অন্য কনটেন্ট কপি, রেকর্ড বা বিক্রি করা।
  • লাইভ এক্সামে অসদুপায় অবলম্বন করা।
  • অন্যের অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশ।
  • প্ল্যাটফর্মের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করা।
  • মিথ্যা তথ্য দেওয়া।

এসব কাজের জন্য কোনো রিফান্ড ছাড়াই অ্যাকাউন্ট স্থগিত বা বাতিল করা হতে পারে।

৬.মেধাস্বত্ব

প্রশ্ন, ব্যাখ্যা, কিউ কার্ড, আর্টিকেল, লোগো ও সফটওয়্যারসহ সব কনটেন্টের মালিকানা MedEntra এর। ব্যক্তিগত প্রস্তুতির জন্য ব্যবহার করা যাবে, তবে বাণিজ্যিক ব্যবহার নিষিদ্ধ।

৭.দায়বদ্ধতার সীমা

আমরা নিরবচ্ছিন্ন সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা করি, তবে নিম্নলিখিত ক্ষেত্রে দায়ী থাকব না:

  • সার্ভার রক্ষণাবেক্ষণ বা অপ্রত্যাশিত বিভ্রাট।
  • আপনার ইন্টারনেট সংযোগ বা ডিভাইসের সমস্যা।
  • তৃতীয় পক্ষের সেবার (যেমন পেমেন্ট সেবা) ত্রুটি।
  • ভর্তি পরীক্ষার ফলাফল। MedEntra প্রস্তুতির সহায়ক, ভর্তির নিশ্চয়তা দেয় না।

৮.অ্যাকাউন্ট বাতিল

শর্ত ভঙ্গ বা প্রতারণার ক্ষেত্রে আমরা অ্যাকাউন্ট স্থগিত বা বাতিল করতে পারি। আপনি যেকোনো সময় অ্যাপের প্রোফাইল থেকে অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন।

৯.গোপনীয়তা

আপনার তথ্য কীভাবে ব্যবহার ও সুরক্ষিত হয়, তা আমাদের গোপনীয়তা নীতিতে বলা আছে, যা এই শর্তাবলির অংশ।

গোপনীয়তা নীতি পড়ুন

১০.প্রযোজ্য আইন

এই শর্তাবলি বাংলাদেশের আইন অনুযায়ী পরিচালিত হবে। যেকোনো বিরোধ বাংলাদেশের আদালতে নিষ্পত্তি হবে।

১১.যোগাযোগ

এই নীতি নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন:

ইমেইল: support@medentra.com

ঠিকানা: ঢাকা, বাংলাদেশ

অ্যাপ ডাউনলোড করে আজই ফ্রি এক্সাম দিয়ে শুরু করুন।

শুভ সকাল,

রাফি

আজকের লাইভ এক্সাম

MBBS ভর্তি · Biology মডেল টেস্ট

রাত ৯:০০জয়েন করুন

১২ দিন

স্টাডি স্ট্রিক

#২৪

জাতীয় র‍্যাংক

সাবজেক্ট প্রগ্রেস

Biology78%
Chemistry64%
Physics52%

মেডিকেল ভর্তি পরীক্ষার বাকি আর ৪৫ দিন