রিফান্ড পলিসি

কোন ক্ষেত্রে প্যাকেজের টাকা ফেরত পাওয়া যায়, কীভাবে আবেদন করবেন এবং কত দিনে টাকা ফেরত আসে, তা এই পলিসিতে বলা হয়েছে।

সর্বশেষ আপডেট: নভেম্বর ২০২৬

১.যেসব ক্ষেত্রে রিফান্ড পাবেন

  • পেমেন্ট সফল হয়েছে কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে প্যাকেজ চালু হয়নি।
  • একই প্যাকেজের জন্য ভুলবশত একাধিকবার পেমেন্ট কাটা হয়েছে।
  • আমাদের কারিগরি ত্রুটির কারণে কেনা প্যাকেজ ব্যবহার করতে পারছেন না এবং সাপোর্ট টিম সমাধান করতে পারেনি।

২.যেসব ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য নয়

  • প্যাকেজ চালু হওয়ার পর মত পরিবর্তন করলে।
  • প্যাকেজের মেয়াদের অব্যবহৃত অংশের জন্য।
  • ব্যবহারের শর্ত ভঙ্গের কারণে অ্যাকাউন্ট বাতিল হলে।
  • নিজের ইন্টারনেট বা ডিভাইসের সমস্যার কারণে ব্যবহার করতে না পারলে।

৩.রিফান্ডের আবেদন

পেমেন্টের ৭ দিনের মধ্যে যোগাযোগ পেজ বা ইমেইলে আবেদন করুন। আবেদনে যা দিতে হবে:

  • অ্যাকাউন্টের মোবাইল নম্বর বা ইমেইল।
  • প্যাকেজের নাম।
  • bKash ট্রানজেকশন আইডি এবং পেমেন্টের তারিখ।
  • সমস্যার সংক্ষিপ্ত বিবরণ।
রিফান্ডের আবেদন পাঠান

৪.রিফান্ডের সময়সীমা

আবেদন যাচাই করে সাধারণত ৩ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত জানানো হয়। অনুমোদিত হলে যে bKash নম্বর থেকে পেমেন্ট করা হয়েছিল, সেই নম্বরে ৭ কার্যদিবসের মধ্যে টাকা ফেরত পাঠানো হয়।

৫.App Store এর মাধ্যমে কেনা প্যাকেজ

iPhone এ App Store থেকে কেনা প্যাকেজের রিফান্ড Apple এর নিয়ম অনুযায়ী Apple নিজেই দেয়। এর জন্য reportaproblem.apple.com থেকে আবেদন করুন। আমাদের পক্ষে এসব পেমেন্ট সরাসরি ফেরত দেওয়া সম্ভব নয়।

৬.যোগাযোগ

এই নীতি নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন:

ইমেইল: support@medentra.com

ঠিকানা: ঢাকা, বাংলাদেশ

অ্যাপ ডাউনলোড করে আজই ফ্রি এক্সাম দিয়ে শুরু করুন।

শুভ সকাল,

রাফি

আজকের লাইভ এক্সাম

MBBS ভর্তি · Biology মডেল টেস্ট

রাত ৯:০০জয়েন করুন

১২ দিন

স্টাডি স্ট্রিক

#২৪

জাতীয় র‍্যাংক

সাবজেক্ট প্রগ্রেস

Biology78%
Chemistry64%
Physics52%

মেডিকেল ভর্তি পরীক্ষার বাকি আর ৪৫ দিন