রিসোর্সে ফিরুনপ্যাকেজ দেখুন
স্টাডি রিসোর্সBiology
কোষ বিভাজন: মাইটোসিস ও মিয়োসিসের ধাপ এক নজরে
Biology
কোষ বিভাজন
কোষ বিভাজন অধ্যায় থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রায় প্রতি বছর প্রশ্ন আসে। ধাপের নাম, প্রতিটি ধাপে কী ঘটে আর কোন বিভাজন কোথায় হয়, এই তিনটি বিষয় পরিষ্কার থাকলেই বেশিরভাগ প্রশ্নের উত্তর করা যায়।
মাইটোসিসের ধাপ
- ১প্রোফেজ: ক্রোমোসোম ঘনীভূত হয়ে দৃশ্যমান হয়।
- ২প্রোমেটাফেজ: নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস বিলুপ্ত হয়, স্পিন্ডল তন্তু তৈরি হয়।
- ৩মেটাফেজ: ক্রোমোসোমগুলো বিষুবীয় অঞ্চলে সারিবদ্ধ হয়। ক্রোমোসোম গণনার জন্য এটিই সবচেয়ে উপযুক্ত ধাপ।
- ৪অ্যানাফেজ: সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে ক্রোমাটিডগুলো বিপরীত মেরুর দিকে যায়।
- ৫টেলোফেজ: দুই মেরুতে নতুন নিউক্লিয়াস গঠিত হয়।
মিয়োসিস-১ এর প্রোফেজ-১
- ১লেপ্টোটিন: ক্রোমোসোম লম্বা সুতার মতো দেখায়।
- ২জাইগোটিন: সমসংস্থ ক্রোমোসোম জোড়া বাঁধে (সাইন্যাপসিস)।
- ৩প্যাকাইটিন: ক্রসিং ওভার ঘটে।
- ৪ডিপ্লোটিন: কায়াজমা দৃশ্যমান হয়।
- ৫ডায়াকাইনেসিস: নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস বিলুপ্ত হতে শুরু করে।
মাইটোসিস বনাম মিয়োসিস
- মাইটোসিস দেহকোষে হয়, অপত্য কোষে ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে।
- মিয়োসিস জনন মাতৃকোষে হয়, অপত্য কোষে ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হয়ে যায়।
- মাইটোসিসে দুটি এবং মিয়োসিসে চারটি অপত্য কোষ তৈরি হয়।
MedEntra তে প্র্যাকটিস শুরু করুন
টপিকভিত্তিক প্রশ্ন, ডেইলি এক্সাম আর রেফারেন্সসহ ব্যাখ্যা।